প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২০, ৩:২৫ পি.এম
পদুয়া ইউনিয়ন বাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আফতাব আহমেদ শরিফ

রাকিবুল হাসান ।।
মহান এই বিজয় দিবস উপলক্ষে পদুয়া ইউনিয়ন বাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে যুব সমাজের প্রতীক আফতাব আহমেদ শরিফ।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানোর সব বাধা দূর হয়। পরাধীন থেকে স্বাধীনতা লাভ করে মুক্তিকামী জনতা। মাতৃভূমির কপালে বিজয়ের লাল টিপ পরাতে লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। হাজারো মা-বোন সম্ভ্রম হারিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় আফতাব আহমেদ শরিফ বলেন, ‘৯ মাসের মুক্তিযুদ্ধে অন্তত ৩০ লাখ প্রাণের রক্তে ভিজে পবিত্র হয়েছে এ দেশের মাটি। বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করার ষড়যন্ত্রে রাজাকার, আলবদরদের সহযোগিতায় অসংখ্য বুদ্ধিজীবী হত্যা করে পাকিস্তানি বাহিনী। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীদের চিহ্নিত করে বিভৎস হত্যাকাণ্ড চালায় হায়েনারা। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পরাধীনতার শিকল ছিড়ে বিজয়ী হয় বাংলাদেশ। ’
তিনি আরো বলেন, ‘মহান বিজয় দিবসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যার জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র কখনই হতো না। স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদের। শ্রদ্ধা জানাচ্ছি ত্যাগ স্বীকার করা লক্ষ লক্ষ বিরাঙ্গনা নারীদের।’
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.