
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে বাঁশতলী ইউনিয়নের গিলেতলা স্কুল প্রাঙ্গণে রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ স্বর্গীয় কুবের চন্দ্র বিশ্বাস এর ৪০তম মহাপ্রয়ানে শ্রদ্ধার্ঘ অর্পন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গিলেতলা স্কুলের প্রধান শিক্ষক বাবু সুশান্ত কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ আব্দুল জলিল সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সাবেক জেলা জজ জালাল উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব,বাঁশতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাসার বাচ্চু, যুগ্মসাধারণ সম্পাদক বাঁশতলী ইউনিয়ন দাউদ মল্লিক বাঁশতলী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সদস্য মল্লিক অভি সহ প্রমুখ।
এসময় সর্বজন স্বর্গীয় কুবের চন্দ্র বিশ্বাসের ৪০তম মৃত্যুবার্ষিকীতে সমবেদনা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.