পটুয়াখালী প্রতিনিধি ।।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল পটুয়াখালী জেলার গলাচিপা থানায় অভিযান পরিচালনা করিয়া ১০০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করেন।
সোমবার(২১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এবং জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি), গলাচিপা, পটুয়খালীদ্বয় এর নেতৃতে বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকা হতে ০৫:০৫ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ১০০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।
এসময় ইলিশ মাছ ধরার অপরাধ আসামী ১। মোঃ নান্না মিয়া, পিতা-মৃত আঃ খালেক মিয়া, সাং-১নং ওয়ার্ড উলানিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২। মোঃ ইদ্রিস, পিতা-মোসলেম উদ্দিন, সাং-১নং ওয়ার্ড উলানিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫০০০/- টাকা এবং ৩। মোঃ ফিরোজ আলী, পিতা-ইউনুচ ব্যাপারী, সাং-বাঁশবাড়িয়া, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালীকে ৫০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতে জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি), গলাচিপা, পটুয়খালী মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত জেলেদের প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ১০০০ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় ১০ টি মাদ্রাস ও এতিম খানায় বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.