
মো. সুমন মৃধঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে গোলাম সরোয়ার (চাকুরিজীবি) আহবায়ক ও সুমন শরীফ (বিবাহিত) সদস্য সচিব করায় পদবঞ্চিত উপজেলা ছাত্রদলের নেতারা কমিটি প্রত্যখ্যান করেছে।
গত ২৭ ডিসেম্বর রাতে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি মো: সফিউল বাশার উজ্জল ও সাধারণ সম্পাদক মো: আল হেলাল নয়ন’র যৌথ স্বাক্ষরে মো: গোলাম সরোয়ার আহবায়ক ও সুমন শরীফকে সদস্য সচিব করে ২১ সদস্যের উপজেলা কমিটি ঘোষনা করেন। এদিকে উপজেলা ছাত্রদলের ঘোষিত নয়া কমিটির আহবায়ক চাকুরীজীবি, যুগ্ম আহবায়ক বিবাহিতসহ বিতর্কিত নেতৃত্বের উল্লেখ করে তা প্রত্যখ্যান করেছে উপজেলার পদবঞ্চিত তৃণমূলের নেতা-কর্মীরা।
গত সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব দুমকির সভা কক্ষে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সরকারি জনতা কলেজ শাখার শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে মো: সাইফুর রহমান রিয়াজ লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের অসাংগঠনিক নেতৃত্বের কমিটি প্রত্যখ্যান করে অবিলম্বে তা বাতিল করত: পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে পুন:কমিটি গঠনের আহবান জানিয়েছেন। লিখিত বক্তব্যে রিয়াজ আরো বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে গঠিত অসাংগঠনিক নেতৃত্বে কমিটি তৃণমূলের নেতা-কর্মীরা মেনে নেবে না বরং রাজপথে তাদের প্রতিহত করা হবে। এ বিষয়ে তিনি জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, দুমকি উপজেলা ছাত্রদলের নয়া কমিটির আহবায়ক গোলাম সরোয়ার একটি মাদ্রাসায় কর্মরত, যুগ্ম আহবায়ক বিবাহিতসহ বিতর্কিতদের নেতৃত্ব প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.