মিজানুর রহমান,লালমনিরহাট ।।
লালমনিরহাটে পৌর নির্বাচনী প্রচরনার সাথে পাল্লা দিয়ে শীতের তীব্রতা বাড়ছে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫'৫ডিগ্রী সেলসিয়াস।শীতের তীব্রতায় জনজীবন বিপযর্স্ত।
রবিবার ৩১ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় চলছে তীব্র শৈত্য প্রবাহ।আবহাওয়া অফিসের তথ্য মতে গত কয়েকদিন যাবত উত্তরের বেশ কয়েকটি জেলায় মৃদু শৈত্য প্রবাহ চলছিল।দুদিন ধরে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার আবহাওয়া তীব্র শৈত্য প্রবাহের রূপ নিয়েছে।আজকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা তাপমাত্রা ৫'৫ ডিগ্রীতে নেমে আসে।এর সাথে পাল্লা দিয়ে চলছে তৃতীয় ধাপের পৌর নির্বাচনী প্রচার ও প্রচারণা।জেলার পাটগ্রাম ও লালমনিরহাট পৌরসভার নির্বাচনের তারিখ ১৪ফেব্রুয়ারি।দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণার বেগ যেমন বেড়েছে,সেই সাথে পাল্লা দিয়ে মূদু থেকে তীব্রতর হচ্ছে শৈত্য প্রবাহ।শীতের তীব্রতায় স্বাভাবিক জীবন যাত্রা কার্যত স্থিমিত।জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।সূর্য্যের দেখা মিলছে না ভালভাবে,কখনো কখনো দুপুরে এক ঝলক দেখা দিলেও তেজ নেই বললে চলে।রাস্তা ঘাট ফাঁকা দূরপাল্লার ভারী যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ধীরগতীতে।
শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে চলছে নির্বাচনী প্রচারনা, দিন যত ঘনিয়ে আসছে পোস্টার,মাইকিং, গনসংযোগে ব্যাস্ত প্রার্থীরা।ভোটাররা শীতের কারনে ঘর থেকে বের না হলেও প্রার্থীরা চলে যাচ্ছেন ভোটারের বাড়ীতে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.