প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২১, ৭:৩০ পি.এম
পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) তে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার ২৬শে মার্চ সকাল ৯টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা’র পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেস্টা, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সমম্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, রূপালী ব্যাংক পবিপ্রবি শাখা, সৃজনী বিদ্যানিকেতন, কর্মচারী পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠি, বাঁধনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল সাড়ে ৯টায় জয় বাংলা পাদদেশে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সম্মুখে শেষ হয়। সকাল ৯-৫০ মি: এ একাডেমিক ভবনের সম্মুখে দেয়ালিকা উন্মোচন করেন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী এর সভাপতিত্বে ও প্রফেসর ড. গোপাল সাহা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধি জসিম উদ্দিন বাদল, কর্মচারী পরিষদের সভাপতি মোজিবুর রহমান মৃধা প্রমুখ।
এছাড়া বাদ জুম’আ দোয়া ও দুপুর ১.৩০ মি. প্রার্থনা এবং বিকাল ৩টায় কুইজ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.