হাসান,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।।
ঐতিহাসিক ধুপখােলা মাঠ গেন্ডারিয়াবাসীদের জন্য একটি গর্বের সম্পদ। আমরা ২০১৭ সাল থেকে শুনছি এই মাঠে মার্কেট তৈরি করা হবে। ধুপখােলা মাঠকে মূলত ধ্বংস করার প্রকল্প পাস হয়েছে। বিশ্বের কোথাও কোনাে ইতিহাস নেই যেখানে মাঠ দখল করে মার্কেট করা হয়।
রোববার রাজধানীর ধূপখোলা খেলার মাঠে এক মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়রা এসব কথা বলেন। মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গেন্ডারিয়ার সর্বস্তরের এলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসী বলে, প্রতিবছর ২ টি ঈদের জামাত , কোরবানী গরুর হাট , বৈশাখী মেলা আয়ােজন করা হয় ঐতিহাসিক এই মাঠে। এলাকাবাসী জোর দাবি, ধুপখােলা মাঠ কে সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা যৌথ ভাবে সর্বস্তরের জনগণের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযােগী স্টেডিয়াম তৈরী করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে যেন ধ্বংসের দিকে ঠেলে দেয়া না হয়। আমরা চাই সকল শ্রেণীর মানুষ খেলাধুলা করতে মাঠে আসবে নির্মল বিনােদনের জন্য।
মানববন্ধনে পাঁচটি দাবি উপস্থাপন করে এলাকাবাসী। দাবিগুলো হলো, ০১.ঐতিহাসিক ধুপখােলা মাঠে ইমারতের মার্কেট তৈরির সিদ্ধান্তকে বাতিল করতে হবে। ০২.স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযােগী সর্বসাধারণের জন্য স্টেডিয়াম তৈরী করতে হবে। ০৩. মাঠ এবং পার্শ্ববর্তী এলকাসমূহে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। ০৪. মাঠ এবং চারিদিকে সবুজায়ন করতে হবে। ০৫. ধুপখােলা মাঠের চারিদিকে জননিরাপত্তা বিধানকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.