মো. সুমন মৃধা: দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর সোনার বাংলায় পাকিস্তানের দোষর বি.এন.পি,জামাত শিবির রাজাকারদের সবরকমের ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগ বিক্ষোভ করেছে।
রবিবার (২৯আগষ্ট) সকাল ১১ টায় বাংলাদেশ ছাত্রলিগ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে জয় বাংলা পাদদেশে এসে শেষ করেন।
এ সময় পুরো ক্যাম্পাস “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” জামাত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছার ধ্বণী তে মুখরিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো রাতুল দেউড়ি,ক্রিড়া সম্পাদক মো. মহসিন হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আরাফাত ইসলাম সাগর, আইন সম্পাদক মেহেদী হাসান তারেক,উপ-ক্রীড়া সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, শের-ই বাংলা হল -১ এর সভাপতি মো. হাসান মাহমুদ সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.