প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২২, ৫:১৩ পি.এম
শাবিপ্রবি’র ঘটনায় দুমকিতে ছাত্রদলের প্রতিকী অনশন

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন পরিস্থিতির প্রতি সংহতি জানিয়ে কেন্দ্র ঘোষিত প্রতিকী অনশন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুমকি উপজেলা ও সরকারি জনতা কলেজ শাখা।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার প্রানকেন্দ্র সরকারি জনতা কলেজ শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
এসময় অনশনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ,যুগ্ম আহবায়ক সাইফুর রিয়াজ,ওবায়দুল হোসেন,সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃআরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা) প্রমুখ।
অনশনে বক্তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবী জানান এবং ভিসির পদত্যাগের দাবীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার প্রতি সংহতি প্রকাশ করেন।
পরে পানি পান করিয়ে ছাত্রদলের টানা ৪ ঘণ্টার প্রতিকী অনশন ভাঙ্গান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,সাবেক শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান,উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক,উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হাওলাদার,উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ মৃধা,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব জাহিদ খাঁন।
উলেখ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিভিন্ন অব্যবস্থাপনার সমাধান ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর পদত্যাগের দাবীতে শাবিপ্রবি শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.