শাহিনুর আলম শাহিন,হিলি, দিনাজপুর।
টানা দুই দিনের বৃষ্টির প্রভাবে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশীয় পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষরা। এদিকে বাজারে সরবরাহ কমের কারনে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
আজ রবিবার (৬ই ফেরুয়ারী) সকালে হিলি পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়ৎ কমেছে দেশীয় পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারনে দুই দিনের ব্যবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ প্রতিকেজি ৬ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। এতে পেঁয়াজ কিনতে এসে চরম বিপাকে পড়তে হয় সাধারন ক্রেতাদের।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সোহান ও সাব্বির নামের দুইজন ক্রেতা বলেন, হঠাৎ করে হিলি বাজাওে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ২২ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম আজকে এসে দাম শুনি ২৮ টাকা কেজি। এমনি থেকে বৃষ্টির কারনে বাহিরে কোন কাজ কর্ম হচ্ছে না এভাবে দাম বাড়লে আমাদের জন্য অসুবিধা।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন,বর্তমানে হিলি বাজারে কোন ভারতীয় পেঁয়াজ নেই,দেশীয় পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারনে দুই দিন থেকে আমাদের আড়ৎ গুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে এ কারনে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বাড়ার কারনে বেচা-কেনাও কমে গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.