শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৫ টায় হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশীদ হারুন।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর- এআলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম শরীফ,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক,সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির।
এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,সাংবাদিক সালাউদ্দিন বকুল,শফিকুল ইসলাম,হালিম আল রাজি,আব্দুল আজিজ,গোলাম রব্বানী, মোসলেম উদ্দিন,শাহিনুর ইসলাম, আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে ইফতারের আগে প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাফেজ শহীদুল্লাহ্।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.