প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২২, ৯:১৩ এ.এম
পবিপ্রবিতে পাবলিক লেকচার অনুষ্ঠিত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী )প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) তে “পরিবর্তিত খাদ্য পরিস্থিতি, শিক্ষার মান, ডিজিটাল প্রযুক্তি ও বিসিএস-আমরা কোন পথে” শিরোনামে পাবলিক লেকচার এর আয়োজন করা হয়েছে।
সোমবার (৩০ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমেরিটাস প্রফেসর ড. এম. এ সাত্তার মন্ডল, সাবেক ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও সাবেক সদস্য, পরিকল্পনা কমিশন, বাংলাদেশ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আব্দুল ওহাব, টিম লিডার, ইকোফিশ প্রকল্প, ওয়াল্ডফিশ, বাংলাদেশ ও ড.ওয়ায়েস কবির, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএএম অনুষদের প্রফেসর বদিউজ্জামান।
মূখ্য আলোচক এর বক্তৃতায় তিনি বলেন, দেশে বর্তমানে পরিবর্তিত খাদ্য ব্যবস্থা বিরাজমান করছে। খাদ্যপন্যের দাম বাড়ছে যার প্রভাব বেশ সময় ধরে চলতে পারে। এ জন্য আমাদেরকে অর্থনৈতিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে।যতদুর সম্ভব এ সময়ের জন্য কৃষিতে ভর্তুকির পরিমান বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.