হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে দিনব্যাপি পরিবার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় বে-সরকারী সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি-ইনডিজেনাস পিপলস প্রজেক্টের আয়োজনে উদয়গিরি মিশন ক্রেডিট হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তহিরুল ইসলাম।
প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক আইডিপি’র প্রশিক্ষক বিজয় তিগ্যা ও জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা।
এতে অংশ গ্রহণ করেন,পৌরসভা,আলীহাট ও বোয়ালদার ইউনিয়নের ৬ জন দম্পতি।প্রশিক্ষণে পরিবার পরিল্পনার পদ্ধতি,গর্ভবতী পূর্ব ও প্রসব কালীন মা ও শিশুর যতœ/করনীয়,পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.