হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব তামাক দিবস।
মঙ্গলবার বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম,থানার (তদন্ত) ওসি শরিফুর ইসলাম,মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.