প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৯:৪৫ পি.এম
পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপে’র উদ্বোধন

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে ০৪ (চার) দিনব্যাপী বরিশাল বিভাগীয় রোভার মেট ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স কক্ষে শারিরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় ওয়ার্কশপ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক প্রফেসর ড. আহমেদ পারভেজ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম ফখরুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৫০ জন রোভার ওয়ার্কশপে অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.