প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২২, ৪:৫৫ পি.এম
হামলা- মামলা দিয়ে বিএনপিকে দমন করা যাবে না,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
বর্তমান অবৈধ নিশি রাতের সরকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর যতই হামলা মামলা দমন-নিপীড়ন করে বিএনপিকে দমন করা যাবে না।
তারা ষড়যন্ত্র করে ২০১৩ ও ২০১৮ সালের মতো প্রশাসনকে হাত করে আরেক টি পাতানো নির্বাচন করার চেষ্টা চালাচ্ছেন তাদের এই ষড়যন্ত্র দেশের জনগণ প্রতিহত করবে তিনি গতকাল দুই টি পৃথক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই কথা গুলো বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গত ২৫ মে বার কাউন্সিল নির্বাচনে সারা বাংলাদেশের আইনজীবীদের বিপুল ভোটে ৩য় বার জয় লাভ করার পর গতকাল তার নির্বাচনী এলাকায় চাটখিল সোনাইমুড়ীতে এলে দুই উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভার নেতা কর্মীগণ তাকে ফুল দিয়ে বরণ করেন এবং সংবর্ধনা জানান।
এছাড়াও তিনি চাটখিল সোনাইমুড়ীতে কয়েক টি সামাজিক অনুষ্ঠানে যোগদানের পর দলের কয়েকজন নেতার করব জিয়ারত করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.