প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২২, ১০:১৬ এ.এম
বিশ্ব পরিবেশ দিবসে পবিপ্রবি ছাত্রলীগ নেতার বৃক্ষ রোপন

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন এ স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তুহিন রায়হান এর উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।
রবিবার (৫ই জুন) বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে এ বৃক্ষ রোপন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন ও পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে তিনি সাধারন শিক্ষার্থীদের অবহিত করেন।
এ সময় সকলের উদ্দেশ্য তুহিন রায়হান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এর নির্দেশে আমরা পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ কর্মসূচি পালন করেছি। গাছ মানুষের বন্ধু,প্রত্যেকের বাড়ীর উঠানে অন্তত ২টি করে বৃক্ষ রোপন করুন,তাতে আপনারা যেমন সুস্থ থাকবেন তেমন দেশের পরিবেশ রক্ষা পাবে।
উল্লেখ্য তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান সভাপতি পদ প্রত্যাশি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.