প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২২, ৯:৫৪ এ.এম
চাটখিলে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভনে তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইব্রাহীম খলিল তুহিন (২৪) উপজেলার নোয়াপাড়া গ্রামের মাইজখালী পাটোয়ারী বাড়ির নাছির আহম্মদের ছেলে।
রোববার সন্ধ্যার দিকে অভিযুক্ত ইব্রাহিম খলিল তুহিনকে তাঁর গ্রাম থেকে আটক করে পুলিশ।
সোমবার (৬ জুন) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিমের পাশের বাড়িতে প্রাইভেট পড়াত তুহিন। আসা যাওয়ার পথে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরপর গত বছরের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমের বসত বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে প্রেমিক। তরুণী গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পেটের বাচ্চা নষ্ট করার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখান তুহিন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.