রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জারির দোনা এলাকায় একটি নৌকা ডুবে বেড়ি বাঁধ নির্মান কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. সাহিদ মাহবুব (৩৬) নামে এক ব্যাক্তি নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকাল থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস। গত বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হওয়া মো. সাহিদ মাহবুব নাওগাঁ জেলার পোরশা এলাকার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে।
রামগতি ফায়ার সার্ভিসের অফিস সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। চাঁদপুর থেকে আগত ডুবুরি জারির দোনা এলাকায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছেন।
কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (সিসি) এম লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পন্টুন থেকে নৌকাতে উঠার সময় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। ওই নৌকাতে পাউবি’র লোকসহ ৪-৫ ডুবে গেলেও পরে তারা নৌকাসহ উদ্ধার হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, নিখোঁজ হওয়ার সংবাদটি পাওয়ার পর থেকে আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.