শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায়: দিনাজপুরের হিলি বন্দরের খুচরা বাজারে দেশীয় পেঁয়াজ কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। গত দুই দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রয় হয়েছে ৩০ টাকা কেজি দরে। এখন সেই পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
শুক্রবার (২৪ জুন,২০২২) বন্দরের বাজার ঘুরে দেখা গেছে,ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় হিলি বাজারের আড়ৎগুলো দখল করে নিয়েছে দেশীয় পেঁয়াজ। প্রতিকেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
বাজারের খুচরা বিক্রেতা রুবেল বলেন,ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দেশী পেঁয়াজের দাম কখনো বাড়ছে আবার কখনো কমছে।গত দুই দিনের তুলনায় কেজিতে ২০ টাকা দাম বেড়েছে। বাজারে পেঁয়াজ প্রকার ভেদে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর এখন বন্দরের বাজারে খুজেই পাওয়া যাচ্ছে না ভারতীয় পেঁয়াজ।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন,ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের পর থেকে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এখন দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করছে।ঈদুল আযহার আগে দাম আরও বাড়তে পারে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.