শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। ঈদের আনন্দকে আরও বেশি উপভোগ করতে উপজেলার কাদিপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় এই পাতা খেলা।
দক্ষিন কাদিপুর র্সূযশিখা ক্লাব ও পাঠাগার আয়োজন অনুষ্ঠিত এই খেলা উপভোগ করতে আশপাশের গ্রাম থেকে শত-শত নারী-পুরষ আর শিশুরা উপস্থিত হয় খেলা প্রঙ্গনে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টা বাজতেই দর্শকের উপস্থিতিতে কানায়-কানায় ভরে ওঠে খেলার মাঠ। শুরু হয় পাতা খেলা।
প্রতিটি দলে ৩ জন করে ৮ টি দলে মোট ২৪ জন প্রতিযোগী পাতা খেলায় অংশ নিয়ে শুরু করেন তাদের তন্ত্রমন্ত্র। তুমুল প্রতিদন্দ্বিতা শেষে সকলকে পিছনে ফেলে বিজয়ী হন তান্ত্রিক তছলিম হোসেন। আয়োজকদের পক্ষে বিজয়ী দলকে দেওয়া হয় একটি খাসি উপহার।
কাদিপুর র্সূযশিখা ক্লাব ও পাঠাগারের ক্রিড়া সম্পাদক ও খেলার আয়োজক সাদ্দাম হোসেন বলেন,গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী এই খেলাকে ধরে রাখতে এবং এই খেলার সাথে নতুন প্রজন্মদের পরিচিত করতেই এই পাতা খেলার আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.