প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২২, ৪:৪৮ পি.এম
দুমকিতে এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরাশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুমকি উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাদিয়া সুপার মার্কেটের অস্থায়ী দলীয় কার্যালয়ে আহবায়ক এড. মাসুদ আল মামুন'র সভাপতিত্বে আয়োজিত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এসএম ফজলুল হক, শ্রী রামচরণ গাইন, সৈয়দ জিয়াউল হাসান, মো. হারুন অর রশীদ, সৈয়দ জসিম উদ্দিন প্রমূখ। আলোচনাসভা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা পার্টির সভাপতি মাওঃ মোঃ নাসির উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.