প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ৪:৪৬ পি.এম
চাটখিলে জমিন সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত পূর্ব বিরোধে শাহাদাত বাহিনীর সন্ত্রাসী হামলা ৩ সহোদরকে পিটিয়ে আহত ও কুপিয়ে জখম করেছে।
শনিবার বিকেল চারটার সময় বদলকোট ইউনিয়নের মুরাইমে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মৃত হারেস মিয়ার ছেলে শাহাদাতের সাথে বীর মুক্তিযোদ্ধা মাস্টার জোবায়েদ উল্লাহর ছেলেদের সাথে মতোবিরোধ চলছে। এ ঘটনায় শাহাদাত লোকজন নিয়ে মাস্টারের ছেলেদেরকে পিটিয়ে আহত ও কুপিয়ে জখম করেছে। রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়।
মামলার বাদী নাসির উদ্দিন বলেন বিকালে আমরা ৪ ভাই মিলে শাহাদাত হোসেনকে জিজ্ঞাসা করতে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে শাহাদাত আর মাসুদসহ আরো কয়েকজন মিলে দেশী তৈরি অস্ত্র দা, লোহার রড, সাভাল, বাঁশের লাঠি নিয়ে এসে আমার উপর হামলা চালিয়ে পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।একই সাথে আমার সহোদয়ের উপর হামলা চালিয়ে আমাকে সহ আরো দু'ভাইকে পিটিয়ে আহত ও কুপিয়ে জখম করে।
আহতরা হলো নাসির উদ্দিন, একরাম উদ্দিন, নিজাম উদ্দিন। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।
স্থানীয় সূত্রে জানাযায়, বীর মুক্তিযোদ্ধা মরহুম জোবায়েদ উল্লাহ মাস্টারের ছেলে নাসির উদ্দিনদের সাথে একই গ্রামের শাহাদাত হোসেন শাহজাদার মধ্যে মাঠের সম্পত্তি নিয়ে বিরোধ চলেছে, তা নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়েছে। তার প্রেক্ষিতে সাহাদাত-মাসুদসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে নাসির উদ্দিনসহ তাদের তিন ভাইয়ের উপর হামলা করে, তাদেরকে পিটিয়ে আহত ও কুপিয়ে জখম করে।
ভুক্তভোগীরা বলেন আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে শাহাদাতের সাথে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে শাহাদাতের সাথে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কয়েকদফা বৈঠক হয়েছে। সর্বশেষ দুই পক্ষের দুইজন মনোনীত আমিনের মাধ্যমে জমির পরিমাপ করা হয়। আমিন ও সালিশদের নতুন নকশার মাধ্যমে যে সমাধান করা হয়েছে তা আমরা মেনে নিয়েছি। কিন্তু শাহাদাত সালিশের শর্ত অমান্য করে আমাদের জমির মাটি কেটে নিয়ে যায় আমরা তা জিজ্ঞেস করতে গেলে শাহাদাত আমাদের উপরে হামলা চালিয়ে নগদ বিশ হাজার টাকা নিয়ে যায় এবং আমাদের তিন ভাইকে পিটিয়ে আহত ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।
বদলকোট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসীন হোসেন বিপ্লবের কাছে জানতে চাইলে তিনি বলেন শাহাদাত এবং নাসির উদ্দিনদের মধ্যে জমি সংক্রান্ত কথা কাটাকাটি হয়েছে, আমি লোক মারফতে জানতে পেরেছি। তবে উভয়পক্ষের কেউ আমার কাছে কোন অভিযোগ করেনি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামে জমি নিয়ে
নাসির উদ্দিনসহ তার দু'ভাইকে কুপিয়ে আহত করেছে শাহাদাতের লোক জন। এ ব্যাপারে তারা থানায় নাসির উদ্দিন অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.