
মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
"নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ২৪ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স ভার্চুয়ালের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
এ মৎস্য সপ্তাহ উপলক্ষে দুমকি উপজেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচি ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে। আজ শনিবার বিভিন্ন এলাকায় মাইকিং ব্যানার ফেস্টুন ও ব্যাপক প্রচারণা করা হবে, ২৪ জুলাই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, রুই মাছের পোনা অবমুক্ত, স্থানীয় মৎস্য চাষী ও উদ্যোগক্তাদের মাঝে পুরস্কার বিতরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও প্রাম্যচিত্র প্রদর্শন, ২৫ জুলাই প্রান্তিক চাষীদের সাথে মতবিনিময় সভা, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, ২৭ জুলাই মাছ চাষিদের বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের পানি, মাটি পরীক্ষা, ২৮ জুলাই মৎস্য চাষীদের প্রশিক্ষন প্রদান, ২৯ জুলাই শেষদিন জাতীয় মৎস্য সপ্তাহ মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশ সাগর নদ নদী হাওর খালবিল পুকুর ও দিঘিতে পরিপূর্ণ। বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে মৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে চিংড়ি, কাকড়া কুচিয়াসহ সকল প্রকার মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২০-২০২১ প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ মৎস্য উৎপাদন সন্তোষ জনক। ২০১৭ সালের জিডিপির সমীক্ষায় ৩.৬১ শতাংশ, ও এক চতুর্থাংশ, চলতি বাজারে মৎস্য মূল্যে মৎস্য সম্পাদের অবদান প্রায় ৬০ হাজার কোটি টাকা। বিগত পাঁচ বছরে মৎস্য খাতে গড় জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬.২৬ শতাংশ।' মাছে ভাতে বাঙালি' এ হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান, সহসভাপতি মো. আনিসুর রহমান মিন্টু, সাংবাদিক সঙ্কর চন্দ্র মিত্র, সাংবাদিক মো.সুমন মৃধা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.