নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। মুহাম্মদ সফিকুল ইসলাম (নাগরিক কাগজ, ইকোনোমিক টাইমস, দৈনিক ভোরের চেতনা) কে সভাপতি এবং এ কে এম মাহমুদ রিয়াজ (৭১ সংবাদ ) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
শনিবার (১৫ অক্টোবর,২২) সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন লাভ করে। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আলমগীর গনি।
লক্ষ্মীপুর জেলার প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন পএিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শিমুল সাহা (৭১ বাংলা), সহ-সভাপতি মোঃ ওসমান গনি (বর্তমান কথা), যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বিনু (বাংলাদেশ সময়), সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম হাওলাদার(দেশের সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার(অগ্নিশিখা), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মৃধা(বাংলাদেশ সময়), অর্থ সম্পাদক এমদাদুর রহমান(দেশের সংবাদ), দপ্তর সম্পাদক দিদার হোসেন মামুন(নাগরিক কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার আলম রানা(দেশের টিভি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান(বাংলাদেশ সমাচার),আইন বিষয়ক সম্পাদক প্রহলাদ সাহা রবি(দেশের সংবাদ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহ এমরান(মাতৃজগত), ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম স্বপন(২১ বাংলা টিভি), নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন(দৈনিক ঢাকা), নির্বাহী সদস্য মোঃ সাখাওয়াত হোসেন(বাংলাদেশ সমাচার), মোঃ আলা উদ্দিন(টিম রিপোট ), আরেফিন রশিদ আসিফ(নোয়াখালীর সময়) এবং মোঃ এমরান হোসেন আল জামির(শিক্ষাতত্ত্ব)।
সভাপতি মুহাম্মদ সফিকুল ইসলাম দীর্ঘ বছরধরে সুনামের সাথে সক্রিয়ভাবে গণমাধ্যমের সাথে জড়িত। বর্তমানে তিনি জাতীয় দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
নবগঠিত এ কমিটি জাতীয় সাংবাদিক সংস্থার চলমান কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে সংস্থার কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করেছে।
জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দীর্ঘ ৪১ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.