প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২২, ৫:২৪ পি.এম
দুমকিতে কলেজে প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে আজিজ আহম্মেদ কলেজ কর্তৃক উপজেলার অন্যতম শিক্ষা প্রসারক, সমাজসংস্কারক মরহুম আজিজ উদ্দিন আহম্মেদ আহম্মেদ ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে তাঁর নিজ প্রতিষ্ঠিত আজিজ আহম্মেদ কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ আহসানুল হক এর সভাপতিত্বে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইশরাত হোসেন শাহিনের এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন- অর-রশিদ হাওলাদার (পিএইচডি)। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য সৈয়দ ফজলুল হক, মুরাদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মাহফুজ খান, প্রতিষ্ঠা পরিবারের সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার, বিদ্যুৎসাহী সদস্য মোঃ শাহ আলম মাস্টার, সকল শিক্ষক কর্মকর্তা- কর্মচারী সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আজিজ উদ্দিন আহম্মেদ আহম্মেদ কর্তৃক প্রতিষ্ঠিত ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানা সহ সমাজের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে স্মৃতিচারণ করেন। এছাড়াও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের পূর্বে সকালে মরহুম আজিজ উদ্দিন আহম্মেদ আহম্মেদ এর কবর জিয়ারত করেন আমন্ত্রিত অতিথি সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের লেকচারার মোহাম্মদ মোশারেফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.