প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২২, ৫:১৯ পি.এম
পবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) যথাযথ মর্যাদায় জেল হত্যা দিবস’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
পরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, পৃথিবীর ইতিহাসে জেলখানার মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন হত্যাকান্ডের নজির নেই। তিনি জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.