প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২২, ৩:১৭ পি.এম
বশেমুরবিপ্রবিতে নতুন সিইউও নিয়োগ

আহাদুল ইসলাম জয়, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) ক্যাডেট আন্ডার অফিসার(সিইউও) নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবু হুসাইন। এর আগে তিনি বশেমুরবিপ্রবি বিএনসিসি প্ল্যাটুনের ক্যাডেট সার্জেন্ট(এসজিটি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার(৩নভেম্বর) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)এর সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার ল্যাফটেনেন্ট কর্ণেল হাসান মাহমুদ (পিএসসি) তাকে "ক্যাডেট আন্ডার অফিসার"(সিইউও) র্যাংক ব্যাচ পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্টের এডজুডেন্ট স্কোয়াড্রোন লিডার জহির আহমদ, খুলনা ফ্লোটিলা কমান্ডার ল্যাফটেনেন্ট রুম্মান বিন ইসলাম এবং উপস্থিত ছিলেন (বিএনসিসি) বশেমুরবিপ্রবি প্ল্যাটুনের ক্যাডেটরা।
ক্যাডেট আন্ডার অফিসার"(সিইউও) র্যাংক ব্যাচ সম্পর্কে জানতে চাইলে আবু হুসাইন বলেন, বিএনসিসির একজন সদস্যের ক্যাডেট জীবনে এই পদটি পাওয়া ভাগ্যের ব্যাপার। কারন এই র্যাংক ব্যাচটি অর্জন করতে হলে যেকোনো বিএনসিসি সদস্যকে কঠোর কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যাটালিয়ন থেকে প্রায় সবগুলো ক্যাম্পে অংশগ্রহন করে নিজের যোগ্যতা দেখাতে হয়৷ তিনি বলেন, যেদিন থেকে আমি বিএনসিসি প্ল্যাটুনে সদস্যপদ পেয়েছি সেদিন থেকে সিইউও র্যাংক ব্যাচটি অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং আজকে সেটি অর্জন করতে পেরেছি। তিনি আরও বলেন, বিএনসিসি-এর সর্বোচ্চ র্যাংক পেয়ে আমি আপ্লুত এবং সেই সাথে আমি আমার মহান রবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে এই দায়িত্ব দেওয়ায় সুন্দরবন রেজিমেন্ট ও সংশ্লিষ্ট বিএনসিসি পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।আমার লক্ষ্য থাকবে এই মহান দায়িত্ব আদর্শের সাথে সঠিক ভাবে পালন করে বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুন সহ সম্পূর্ণ ২২ ব্যাটালিয়নকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া।
ক্যাডেট আন্ডার অফিসার"(সিইউও) র্যাংক ব্যাচ পাওয়ার যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল হাসান মাহমুদ বলেন, বিএনসিসি সিইউও র্যাংক ব্যাচটি তাদেরকেই দেওয়া হয় যারা কঠোর পরিশ্রম করে নিজেকে জাতির জন্য গর্বিত করে তুলতে পারে। তিনি বলেন, আবু হুসাইন দীর্ঘদিন ধরে বিএনসিসির সব কয়টি নিয়ম নীতি পালন করে আসছে, যার জন্য তাকে এই র্যাংকটি দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি আশা করব হুসাইন তার প্রাপ্ত পদের যথাযথ মর্যাদা রাখবে এবং সকল দায়িত্ব পালন করবে বলে আমি আশাবাদি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.