প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২২, ২:৪৯ পি.এম
দুমকিতে সাতানী নূরানী হাফিজি দাখিল মাদ্রাসায় ৯ জন পরীক্ষার্থীর ৫ জনই এ প্লাস

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে এসএসসি দাখিল ২০২২ পরীক্ষায় বিজ্ঞান বিভাগে একটি মাদ্রাসার যাত্রা শুরুতেই ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন গোল্ডেন ও একজন এ প্লাস পেয়েছে। বাকি ৪ জনও এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এতে অই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে খুশির হওয়া বইছে। উপজেলার দুমকি সাতানী নূরানী হাফিজি দাখিল মাদ্রাসায় এ সাফল্য অর্জন করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসার পক্ষ থেকে অই পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এসময় মাদ্রাসার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুন,সদস্য ও ইউপি মেম্বার মোঃ সোহরাব হোসেন, সদস্য সুজন জোমাদ্দার, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ৯ শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল ইসলাম বলেন, সবার সহোযোগিতায় আজ আমরা সাফল্যের মুখ অর্জন করতে পেরেছি এবং সামনের দিনগুলোতেও সবার সহোযোগিতা পেলে এর চেয়েও ভাল কিছু উপহার দিতে পারব।
প্রতিষ্ঠানের সভাপতি এইচ এম মাসুদ আল মামুন বলেন, উপজেলার মধ্যে এই প্রথম যাত্রার শুরুতেই ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জনই এ প্লাস। এটা অভিভাবকসহ মাদ্রাসার শিক্ষকদের কারণেই হয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা আরও ভাল ফলাফল উপহার দিতে পারব বলে আমি আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.