বিশেষ প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন আহাম্মদ কবির।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমদ,সাধারণ সম্পাদক একে এম শাহাদাত হোসেন রিয়াজ, শাহজাহান কামাল প্রমুখ।
এসময় জেলা বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.