শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এখলাছ (২৬) নামের এক যুবক নিহত হয়েছে এবং রুবেল (২৮) নামের এক যুবক গুরুত্ব আহত হয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে উপজেলার হিলি-মোল্লাবাজার সড়কের ছোট ডাঙ্গাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এখলাছ উপজেলার বৈগ্রাম গ্রামের তছলিম উদ্দিনের ছেলে এবং আহত রুবেল একই গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয়রা বলেন,এখলাছ ও রুবেল হিলি বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ছোট ডাঙ্গাপাড়া নামক স্থানে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সাথে ধাক্কা লাগে। এতে তারা দু’জনেরই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক এখলাকে মৃত ঘোষণা করে এবং রুবেলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সাবরিনা জাহান মৌ জানান,সড়ক দুর্ঘটনায় আহতদের একজন মারা যায় এবং আরেকজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.