লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার(১৫ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার নিয়ে পর্যালোচনা করা হয়।
উক্ত সভার সভাপত্বিত করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, টিআই প্রশাসন প্রবির কুমার দাস সহ থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জ সহ সকল থানার অফিসার ইনচার্জগন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.