শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকাল ১১ টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি। ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার সুশিল কুমারের হাতে বিজিবির হিলি আইসিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব রহমান ৬ প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহবুব রহমান বলেন,আজ বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হলো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.