হিলি প্রতিনিধি:
“সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের পথে এগিয়ে চলা ১৮ বছরে” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টেলিভিশন বৈশাখী টিভির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) সকাল ১১টায় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির হিলি সংবাদদাতা গোলাম মোস্তাাফিজার রহমান মিলন এর সভাপতিত্বে বৈশাখী টিভির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন,সৈয়দ মোস্তাফিজুর রহমান,জাহিদুল ইসলামসহ হিলির কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.