লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ২ দিন ব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।
বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় উপকূল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলনগর উপজেলা ভূমি কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকতারুল আলম, উপকূল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ লোকমান হোসেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর।
অনুষ্ঠানে কমলনগর উপজেলার ১০ মাধ্যমিক বিদ্যালয় এবং ১ কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রকল্প নিয়ে উপস্থিত হন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.