হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে আলোচনা সভার ও কেক কাটার মধ্য দিয়ে এশিয়ান টিভি’র ১০তম বর্ষপুর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় হাকিমপুর প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে প্রেসক্লাব প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দাস, থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া, ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান।
এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তারা এশিয়ান টিভি’র সংবাদের ভুয়সি প্রশংসা করে টিভি চ্যানেলটির উত্তর-উত্তর সমৃদ্ধি কামনা করেন।পরে এশিয়ান টিভি’র ১০তম বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.