প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৩, ৩:২৯ পি.এম
দুমকিতে কৃষকদের সাথে মতবিনিময় ও মৌচাক বক্স বিতরণ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়ার নলদোয়ানী তেল ফসল উৎপাদন কৃষক গ্রুপের সাথে মতবিনিয় সভা ও মৌ বক্স বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (৩১ জানুয়ারী)সকাল সাড়ে ৯টায় কৃষকদের উপস্থিতিতে মতবিনিময় করেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান, উপপরিচালক পটুয়াখালী মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কমর্কর্তা মেহের মালিকা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়াসহ কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সময় প্রধান অতিথি শওকত ওসমান বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ১ইঞ্চি জমি ফাকা না রাখার কারণে কৃষি মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ২০২৫ সালের মধ্যে দেশের চাহিদার ৪০ শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ বছর সরিষা, সূর্যমূখী, চিনা বাদামসহ তেল ফসলের ১৩০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
ইতিমধ্যে তা অতিক্রম করে আরও বেশি এলাকায় তেল ফসলের আবাদ হয়েছে। রবি মৌসুমের শুরুতে বিভিন্ন কৃষক গ্রুপের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভার ফলস্রতিতে এ অর্জন সম্ভব হয়েছে বলে তিনি দুমকি উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও কৃষি প্রনোধনার আওতায় বিতরণকৃত গম, সরিষা, খেসারি ফসলের মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কৃষকদের মাঝে সরিষা ফুল থেকে মৌমাছি সংগ্রহ করে মৌচাষে চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে চাষিদেরকে মৌবক্স বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.