লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
রোববার(৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের মান্দারীর যাদৈয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক মো. কামলা হোসেন (৩৫), যাত্রী আলাউদ্দিন (৪৩), আনোয়ারা (৪০), আবুল হাসান (২৪) ও বদরুদ্দোজা (৩০)। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাদৈয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে সিএনজি চালক কামাল হোসেন বলেন, আমরা সড়কের বাম পাশে ছিলাম। মাইক্রোবাস ডান পাশ থেকে এসে ধাক্কা দেয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ (সদর) সার্কেল মো. সোহেল রানা জানান, হাইওয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.