হিলি প্রতিনিধি:
সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাকিল আহম্মেদ (২৬) নামের একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকাধীন দক্ষিণ বাসুদেবপুর রাজধানী মোড় হতে পশ্চিমে জনৈক নুর হোসেন এর হোটেলের সামনে থেকে আসামি শাকিলকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শাকিল আহম্মেদ (২৬) পৌর শহরের ধরন্দা মহল্লার আনারুন ইসলাম রানার ছেলে।
গতকাল রাতে প্রেসব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন,গোপন সংবাদে জানতে পারি যে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক জন চোরাকারবারি জয়পুরহাট এর পাঁচবিবির দিকে ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার এসআই হামিদুল ইসলাম, এএসআই নূরে আলম, এএসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি চৌকস দল পৌরসভাধীন দক্ষিণ বাসুদেবপুর এলাকার রাজধানী মোড়ের পশ্চিমে হিলি বাজার রোডে জনৈক নুর হোসেন এর খাবার হোটেলের সামনে তার গতিবিধি সন্দেহ ভাজন পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.