প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৩, ৬:২৮ পি.এম
দুমকীতে ইয়াবাসহ আটক ০১

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ৬০ পিস ইয়াবাসহ মোঃ রাকিব হাওলাদার (১৯)কে আটক করেছে দুমকী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলাম সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার রাজাখালী গ্রামের গাবতলী বাজার এলাকা থেকে রাকিব হাওলাদার কে ৬০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
রাকিব দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের আলী হোসেন হাওলাদারের ছেলে।
ঘটনাস সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা(মামলা নং ০৬ তাং ০৫/১০/২৩ইং) হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.