প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৩, ৮:১৩ পি.এম
চাটখিলে মামুনুর রশিদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন।
রবিবার সকাল ১০ ঘটিকায় মিছিলটি চাটখিল সেন্ট্রাল হসপিটাল থেকে শুরু করে পুরো বাজার প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের পক্ষে স্লোগান তুলতে শোনা যায়।
উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীগণ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ মিছিলের মধ্যে নিরপক্ষে নির্দলীয় সরকারের দাবিতে দেশব্যাপী ডাকা অবরোধ কর্মসূচির বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.