প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ৮:৩৭ এ.এম
দুমকিতে আ’লীগের নেতার বাড়িতে হামলা

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকিতে মুরাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক কৃশ্ন চন্দ্র দাস (৬৫) এর বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায় গত ৫ আগষ্ট রাত সাড়ে ৮টায় মুরাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহিন আলম (ওরফে কোটিপতি ফোরকান) নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসীরা ঘরে ঢুকে টিভি, ফ্রিজ সহ আসবাবপত্র ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা, ২ভরি স্বর্ণ ও ২টি খাসী ছাগল নিয়ে যায়।
এ বিষয় অভিযুক্ত সাহিন আলম ওরফে কোটিপতি ফোরকান অভিযোগটি অসত্য, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমুলক দাবী করে বলেন, কৃশ্ন চন্দ্র দাসের সাথে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় এমন অভিযোগ করে থাকতে পারেন।
দুমকি থানা অফিসার্স ইনচার্জ তারেক মোঃ হান্নান বলেন বিষয়টি শুনেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.