দুমকি( পটুয়াখালী) প্রতিনিধিঃ
বৈষম ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও দেশে ছেড়ে পলায়ন পরবর্তী স্বৈরাচারী শাসনের সময় গুম ও খুনের বিচারের দাবীতে কেন্দ্র ঘেষিত কমৃসূচির আলোকে পটুয়াখালী দুমকিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুমকি উপজেলা শাখার আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদও ও সদস্য সচিব মো. রিপন শরিফ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দুমকি নতুন বাজার এবং লেবুখালী বিভিন্ন স্থানে সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেয়।
এ সময় পথসভায় বক্তারা বলেন, অবিলম্বে শেখ হাসিনার নির্দেশে যে গুম ও খুন হয়েছে সে সমস্ত হত্যাকান্ডের বিচার করতে হবে। এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে তার সর্বোচ্চ সাজা দিতে হবে।
যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার এবং সদস্য সচিব মোহাম্মদ রিপন শরীফ বলেন এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা নিরলস পরিশ্রম করছেন। সকল ষড়যন্ত্র ও অপশক্তি রোধে কেন্দ্রীয় দিক নির্দেশনায় বিগত দিনের ন্যায় রাজ পথে সক্রিয় থাকবেন ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.