ফটিকছড়িতে জননেতা আলহাজ্ব ফখরুল আনোয়ারের পক্ষে গরিব অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।

দেশের এই সংকটময় মুহুর্তে মানুষ যখন কর্মহীন হয়ে ঘরবন্ধি অবস্থায় দিন কাটাচ্ছে।নিন্মবিত্ত ও মধ্যবিত্তরা যখন সংসারা চালাতে হিমশিম খাচ্ছিল,তখন নানুপুর ঢালকাটায় এমন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অসহায় ২০০ পরিবারে মাঝে ত্রাণ(উপহার) সামগ্রী বিতরণ করছে চট্টগ্রাম  উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের প্রতিষ্ঠিতা জননেতা আলহাজ্ব ফখরুল আনোয়ার।

১৩ মে বুধবার  দিবাগত রাতে এই সব  উপহার সামগ্রী ঢালকাটার বিভিন্ন সমাজের অসহায় পরিবারের ঘরে ঘরে পৌছে দেন।এ সময় জানানো হয় এই প্রক্রিয়া চলমান থাকবে।

এই মহতি কাজে সাহায্যকারী ঢালকাটা নব তরুন সংঘের সভাপতি ইকবাল হোসেন বলেন,”জননেতা আলহাজ্ব ফখরুল আনোয়ার সব সময় এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন,এর ধারাবাহিকতায় দেশের এ বিপর্যয়ের সময় আবারো উনি এলাকার মানুষের পাশে এসে দাড়িয়েছেন। ১ম ধাপে উনি প্রায় ২০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌছাইছেন এবং এ প্রক্রিয়া চলনান থাকবে। এলাকার সকলের কাছে উনি দোয়া চেয়েছেন”।