ফটিকছড়িতে “পারভিন আলম ফাউন্ডেশনের” চেয়ারম্যান মো. তারেকুর রহমান চৌধুরী রুবেলের উপহার

কে এম জাহেদুল আলম।।

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড় নিবাসী হাজী রহমত আলী সারাং বাড়ীর মরহুম হাজী রহমত আলী সারাং এর সুযোগ্য উত্তরসূরী, সদা বিনয়ী একজন সাদা মনের মানুষ। য়ার বিচরণ দেশ ও প্রবাসে সকলের মাঝে বিদ্যমান তিনি “পারভিন আলম ফাউন্ডেশনের ” সম্মানিত চেয়ারম্যান যার মন প্রান শুধু অসহায় মানুষের পাশে থাকতে চাই, জনাব মো. তারেকুর রহমান চৌধুরী রুবেল।

বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের ফলে বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেশ ও প্রবাসে।

বিশেষ করে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভালবাসার উপহার নামকরণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এক মহত দৃষ্টান্ত স্হাপন করেন। বিগত সময়ে তিনি সমাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার জন্যে সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে দুই জন বীর মুক্তিযোদ্ধার পরিবার তার ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে তার সাথে যোগাযোগ করেন।

তিনি দেশের বাহিরে থাকলে ও তার পক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্চেন বাংলাদেশ ছাত্রলীগ নাজিরহাট পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ আমান এর নেতৃত্বে এক ঝাঁক তরুন, বিষয়টি গুরুত্ব দিয়ে” পারভিন আলম ফাউন্ডেশন ” র পক্ষ থেকে ভালবাসার উপহার নিয়ে নিদিষ্ট ভালবাসার মানুষ গুলোর ঘরে গিয়ে পৌঁছে দেন।

চেয়ারম্যান সাহেব এর পক্ষ থেকে গ্রহিতার ছবি বা কোন ঠিকানা প্রকাশ করতে সম্পূর্ণ নিষেধ করেছেন।

জনাব তারেকুর রহমান রুবেল বলেন বর্তমানে আমি দেশের বাহিরে অবস্থান করলে ও আমার এলাকায় কোন মানুষের কষ্ট হবে, কষ্ট করে জীবন যাপন করবে এমন হতে পারে না।আপনারা কোন সংকোচ ছাড়া আমার প্রতিনিধি দের সাথে যোগাযোগ করবেন,আমি কথা দিলাম পরিচয় সম্পুর্ন ভাবে গোপন থাকবে।