এস,এস,সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা: সাবেক ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী

আতিক নজরুল,ফটিকছ(চট্টগ্রাম) প্রতিনিধি।।   

গত ৩১ মে রবিবার প্রকাশিত এস,এস,সি,দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ির কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেধাবী মুখ সাবরিনা চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান,”এস,এস,সি ও সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছ সবাই জানায় শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মত এবারের আনন্দটা স্কুলে গিয়ে সবার সাথে ভাগ করতে না পারলেও নিজের পরিবারের সাথে ভাগ করতে হবে।আর এখন থেকে প্রস্তুতি নিতে হবে ভবিষতের জন্যে এবং এইবার যারা উত্তীর্ণ হতে পার নাই তাদের বলবো,এটাই শেষ নয়,ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিয়ে সামনে ভাল কিছু করার অনুপ্রেরণা নিতে হবে।সর্বোপরি সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল”।