লক্ষ্মীপুরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ৫দিন ব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষন

ফয়সাল কবির :
লক্ষ্মীপুর জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহনে ৫ দিনব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৯ আগস্ট) লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এর উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আনিস মাহমুদ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সমম্বয় বিভাগ পরিচালক মুহাম্মদ মহীউদ্দীন মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।
স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইসলামি ফাউন্ডেশন উপ-পরিচালক আশেকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক আনোয়ার হোসেন ।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এবং করোনা ভাইরাস থেকে দেশবাসির মুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করে দোয়া করা হয়। এতে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল মোতালেব।
এসময় আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী মঈন উদ্দিন টিপু, মাও: আবদুল মোতালেব, হাফেজ মো. কামাল উদ্দিন প্রমুখ।
