ফলমূল নিয়ে কোয়ারেন্টাইন হোমে উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

বিদেশ ফেরত প্রবাসী নাগরিক যাদেরকে কোয়ারেন্টাইন হোমে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং  তারা যাতে মনোবল শক্ত রেখে নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে  হোম কোয়ারেন্টাইন নিয়ম  মেনে চলেন।  সে লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন  পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান,বিপিএম, পিপিএম মহোদয়ের  নির্দেশে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি নিয়ে তাদের বাসায় উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য গন।

সাধারণ নাগরিকদের কে সচেতন করার লক্ষ্যে এবং কোয়ারেন্টাইন বিধি মেনে চলার বিষয়টি উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে।

ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রত্যেক থানা থেকে পাঁচ জন করে মোট ৮০ টি কোয়ারেন্টাইন  হোমে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি বিতরণ করা হয়েছে।