শুরু হয়েছে পবিত্র মহররম, আযাদারী করতে প্রস্তুত নূরনগর শিয়া সম্প্রদায় 

 শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
পবিত্র মুহাররাম মাস (১৪৪২ হিজরি) উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শোক ও সমবেদনা। কেননা ৬১ হিজরিতে এই মাসের ১০ তারিখে অর্থাৎ আশুরার দিন ইসলামকে রক্ষা করার জন্য ইয়াযিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন রাসূলের(সা.) প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন(আ.)। মহান আল্লাহ আমাদের সকলকে ইমাম হুসাইন(আ.)-এর প্রকৃত মুহাব্বাতকারী ও শোক পালনকারী হাওয়ার তৌফিক দান করুন।এলাহি আমিন।
এই কারবালার ইতিহাস কে স্বরণ করে প্রতি বছরের মতো এবার ও করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান  বাধ্যতামূলক করে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর গুলশানে যাহরা ইমাম বাড়িতে শোক মজলিস এর আয়োজন করেছে পাক পাঞ্জতন জনকল্যাণ পরিষদ।
১লা মহররম থেকে ১২ মহররম পযন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে কারবালার স্বরণে শোক মজলিস।
উক্ত শোক মজলিস এ প্রধান আলোচনা করবেন নূরনগর শিয়া মসজিদের ইমাম জনাব মাওলানা সাজিদুল ইসলাম।কারবালা স্বরণে নওহা মর্সিয়া পড়বেন সোহাগ, আবুল ফজল,নাদিম,সিহাব,শাওন,আসাদুল্লাহ,জুলফিকার আলী সহ আরও অনেকে।
উক্ত শোক মজলিস পরিচালনা করবেন নূরনগর শিয়া মসজিদ ও ইমাম বাড়ির সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট শেখ রওশন আলম।