আশাশুনি ক্ষতিগ্রস্ত বাঁধসমূহ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক   

 শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।    

অতিবর্ষণ ও প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বাঁধসমূহ পরিদর্ষন করেন সাতক্ষীরার মান্যবর জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল মহোদয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পানিবন্দী মানুষজনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর ত্রান বিতরন করেন এবং ইউএনও ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যেক পানিবন্দী পরিবারকে দ্রুত ত্রান সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি স্থানীয় জনগনের উদ্দেশ্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানুষের দুঃখ-দুর্দশার কথা জানেন এবং তিনি মর্মাহত, তিনি অতিদ্রুত বাঁধ সংস্কার কাজ শুরু করার নির্দেশনা প্রদান করেছেন এবং টেকসই বাঁধ নির্মানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। এসময় মান্যবর জেলা প্রশাসক স্থানীয়দের জানান বাংলাদেশ সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড দ্রুত সংস্কার কাজ শুরু করবেন।

এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষজনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিতে নির্দেশনা প্রদান করেন এবং মানুষজনের জরুরী প্রয়োজনীয় চাহিদার ব্যবস্থা করতে বলেন।